1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর দুর্গাপুরে

বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৭:১৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৭:১৭:২৬ অপরাহ্ন
বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ছবি: অভিযুক্ত আইনাল
 
রাজশাহীর দুর্গাপুরে গ্রাম্য সালিশের নামে ডেকে নিয়ে মোমেনা বেগম নামের এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে।
 
রোববার (১৫ জুন) রাত নয়টার দিকে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। 
 
সেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আয়নাল। সে আমগাছি এলাকার ওমর আলীর ছেলে। তিনি ঝালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী। 
 
ভুক্তভোগী মোমেনা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ১৩ বছরের মেয়ে ও আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। 
 
এর আমি প্রতিবাদ করলে আয়নালের অনুসারী বেলাল পরিকল্পিতভাবে আমাকে নিয়ে সালিশে বসে এবং আমার ছোট্ট মেয়েকে সালিসে ডেকে আনতে চাপ দেয় , কিন্তু আমি মেয়েকে সালিশে আনতে রাজি না হওয়ায় আয়নালের নেতৃত্বে মৃত হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০) ও তার ছেলে শুভ (২০),মৃত নজের আলীর ছেলে আফজাল হোসেন (৩৮) এবং তার ছেলে সরল (২০) আমার চুলের মুঠি ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে। এসময় আমার মা এগিয়ে আসলে তাকেও মারপিট করে অভিযুক্তরা। 
 
মোমেনা আরও বলেন, আমার স্বামী প্রায় চার বছর আগে মারা গেছে। ছোট্ট মেয়ে ও মাকে নিয়ে আমার সংসার। মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালায়। বর্তমানে ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
 
তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই। 
 
এ ঘটনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো দরুল হুদা জানান, এধরণের অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ