1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুঠিয়া ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

পুঠিয়ায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৭:১৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৭:৩২:৩১ অপরাহ্ন
পুঠিয়ায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল ছবি: দৈনিক সোনালী রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় পুঠিয়ার শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জিয়া পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুয়েল (সদস্য সচিব, পুঠিয়া উপজেলা ছাত্রদল), জামিল হোসেন ও সাজিব হোসেন (যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল), তামিম সর্দার (সভাপতি, কাঠাখালি আদর্শ কলেজ), রাসেল (সভাপতি, ধপাপাড় ডিগ্রি কলেজ), সিজান আব্দুল্লাহ (সভাপতি, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদল), রাজিবুল ইসলাম রাসা (সভাপতি, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল) ও নাজিরুল (সাধারণ সম্পাদক, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল)। 
 
এছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ