1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় উপজেলা দিবস উদযাপন ও গুণীজনদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৭:২৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৭:৩৪:০৮ অপরাহ্ন
পুঠিয়ায় উপজেলা দিবস উদযাপন ও গুণীজনদের সম্মাননা প্রদান ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
​রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘উপজেলা দিবস উদযাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বানেশ্বর কলেজ মাঠ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শতফুল বাংলাদেশ’-এর বাস্তবায়নে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
টিনশেডের ঘর থেকে তরুণদের আইকন, কে এই ওসমান হাদি?
 
​জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি (পুঠিয়া উপজেলা)-এর সভাপতি জনাব শাহজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর ড. মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ আলমগীর হোসেন আলম। সে সময়  সম্মাননা প্রদান ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 
​অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তরা হলেন,
​শ্রেষ্ঠ অভিভাবক  রেজাউল রহমান (সহকারী অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং অধ্যাপক মোঃ ওমর ফারুক (সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং ওয়ার্ড, বেলপুকুর ইউনিয়ন)। সাংবাদিক হিসেবে মোঃ মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার, দৈনিক সানসাইন, পুঠিয়া উপজেলা)।
 
​বিশিষ্ট সমাজসেবক: মোঃ আলম মেম্বার (৩ নং ওয়ার্ড, বানেশ্বর ইউনিয়ন পরিষদ)।
​অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ শওকত আলী এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আলম মেম্বার বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, "একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক উপজেলা গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গুণীজনদের এই সম্মাননা অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।"
 
​সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ