রাজশাহীর পুঠিয়ায় ধানের শীষের শেষ নির্বচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট বাজারে মিছিলটি শুরু হয়ে আশেপাশের গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় শিবপুর হাট বাজারে এসে শেষ হয়।
মিছিলটি বানেশ্বর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের শিবপুরহাট বিএনপির সভাপতি সুবহান মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়৷ সে সময় পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু, বানেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক নেতা রানা, শিবপুরহাট বণিক সমিতির সভাপতি সাদেক। বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাব্বি, কাটাখালি আদর্শ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানিম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এনামুল, শিবপুর ওয়ার্ড বিএনপি নেতা গাজিউর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সরকার, বানেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুমেল, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিশাল, । সাধারণ সম্পাদক রাহাত। এছাড়া স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস, সালাউদ্দিন বাবু, ইলিয়াস, বাচ্চু, জাহাঙ্গীরসহ স্থানীয় ছাত্রদল নেতা মিসবা, সানি।