1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১২-০২-২০২৬ ১২:২৯:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৬ ১২:২৯:১২ পূর্বাহ্ন
দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বিশেষ বার্তা
 
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে এ বার্তা দেন তিনি।

ভিডিওটির শুরুতেই যুবকদের উদ্দেশে সালাম জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যুবক বন্ধুরা, আমরা জানি জীবনের প্রথম ভোট তোমরা আগামীকাল দেবে। পছন্দের প্রার্থীকে এবং প্রতীকে দেবে। আমার বিশ্বাস, একটা নতুন দেশ গড়ার প্রত্যয়ে, একটা পরিবর্তনের আশায় এবং একটা সুশাসনের আশায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আশায় তোমরা এই ভোটটা উদযাপন করবে।’তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে তোমরা একা যাবে না। আপন বন্ধুদের সাথে নিয়ে যাবে এবং পরিবারের সবাইকে উৎসাহিত করবে। আমরা লক্ষ্য করছি, মানুষের মাঝে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তারা সবাই পরিবর্তন চায়। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, সকল ধরনের সংকোচ ও সংশয় উপেক্ষা করে এদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচনটি আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে।’
 
ডা. শফিকুর বলেন, ‘এই নির্বাচনে দুটি ভোট পছন্দ মতো- যারা সংস্কার এবং পরিবর্তন চাইবে, তারা অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে। আর যারা চাইবে না, তারা হয়তো ‘না’- এর পক্ষে অবস্থান নেবে। বাকিটা সিলেকশন যার যার। কিন্তু আমরা চাই, সবাই যেন ভোটটা সত্যিকারভাবে উদযাপন করে।’
 
যুবকদের পছন্দমতো নেতা নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুবকরাই তো বাংলাদেশ। আগামীর বাংলাদেশের জন্য জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা বাংলাদেশটা গড়ে দাও তোমাদের পছন্দমতো— নেতা নির্বাচন করো, দল নির্বাচন করো। যারা এসে দেশের মানুষকে স্বস্তি দেবে— এমন প্রার্থী ও দলকে সবাই মিলে নির্বাচিত করবে।’
 
নার‌ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যুগে যুগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে চব্বিশের গণআন্দোলনে আপানাদের ভূমিকা ছিল ঐতিহাসিক। আপনারা রাস্তায় নেমে এসেছেন। শক্তি যুগিয়েছেন, পানি পান করিয়েছেন এবং সমানতালে লড়াইও করেছেন। সেই গর্বিত নারী জাতিকে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে।’
 
মানবিক বাংলাদেশের জন্য নারী জাতিকে প্রস্তুতির আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যেই বাংলাদেশ বলবে, সত্যিকারের আমি একটা স্বাধীন দেশ এবং প্রত্যেকটি নাগরিক খুশি হয়ে পরিচয় দিয়ে বলবে, আমিই তো বাংলাদেশ। আমরা ওই বাংলাদেশের অপেক্ষায় আছি, যেটি হবে মানবিক বাংলাদেশ। যেখানে সাম্য থাকবে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বিচারের জন্য মানুষকে আর ঘুরতে হবে না— তোমরা সেই বাংলাদেশের জন্য প্রস্তুত তো?’
 
‘আমরা আশা করি, আপনার প্রস্তুত থাকবেন। আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব আর তার ভিত্তি রচনা হবে আগামীকাল।’

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ