1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে মুসল্লিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১০:৩২:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১০:৩২:০৫ অপরাহ্ন
রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে মুসল্লিকে গুলি করে হত্যা ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
 
রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
 
নিহত মো. মোস্তফা (৫০) তইমুর উদ্দিনের ছেলে। তার বাড়ি মতিহার থানার ডাঁশমারী গ্রামে। স্থানীয়রা জানান,  মসজিদে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন দূর্বৃত্তরা। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ  জানান, হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ