1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সাথে শপথ নিলেন বিএনপির ইশরাক

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৩:৪২:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৩:৪২:০০ অপরাহ্ন
জামায়াতের সাথে শপথ নিলেন বিএনপির ইশরাক ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ নিয়ে শুরুর দিকে অনীহা দেখালেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।
 
এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নবনির্বাচিত সদস্যরা আজ বেলা পৌনে ১১টায় শপথ নেন। তবে নির্ধারিত সময়ে শপথস্থলে পৌঁছাতে না পারায় ওই ধাপের শপথে অংশ নিতে পারেননি ইশরাক হোসেন। পরে সংসদ সদস্য হিসেবে শপথের জন্য আসা জামায়াত সদস্যদের সঙ্গে তিনিও শপথবাক্য পাঠ করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ