1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে শহীদ দিবসের আনুষ্ঠানিকতা

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২১-০২-২০২৬ ১১:৪৯:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ১১:৪৯:১৩ পূর্বাহ্ন
রাজশাহীতে শহীদ দিবসের আনুষ্ঠানিকতা ছবি: দৈনিক সোনালী রাজশাহী
                                                                                 
‎রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
‎দিবসটি উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ২১ এর প্রথম প্রহরে রাজশাহী সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর গড়ে তোলা নতুন শহীদ মিনারে ফুল দিয়ে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 
এর আগে মন্ত্রী শহীদ মিনার চত্বরে নিমগাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং রাজশাহী বিভাগীয় কমিশনার। এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজৈনতীক দল ও অঙ্গ সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
‎শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবংবেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
‎বেলা এগারো’টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাদ যোহর ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। 
‎এছাড়াও এদিন রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ