1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৩৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৩৭:৩২ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
​ইফতার বিতরণকালে আব্দুস সবুর বুলেট বলেন, "বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। উনার আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।"
​কর্মসূচিতে জেলা ও বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ