1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৮:৫৮:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৮:৫৮:২৪ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিকদের সম্মানে মহানগর  ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহীর কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা। শুক্রবার (৬ মার্চ) নগরীর কুমারপাড়াস্থ 'আমানা ফুড ভিলে' এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​ইফতার মাহফিলে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ডা. সাখওয়াত হোসেন।
​বক্তারা বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং ইনসাফ কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সামাজিক উন্নয়নে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
 
​পুরো অনুষ্ঠানটি তদারকি করেন মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুম।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ