মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি— ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ-এও। সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিনের মতোই আমদানি-রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। তবে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল পরিমাপ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, অনেক সময় খালি ট্রাক ভারতে ফেরার সময় বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি তেল নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ ধরনের তেল পাচার ঠেকাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং তেল পাচার রোধে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: সরকার মোঃ তরিকুল ইসলাম - বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আইন উপদেষ্টা: বজলে তৌহিদ আল হাসান বাবলা - রাজশাহী জজকোর্ট
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com