1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ইমাম নিয়োগ নিয়ে বিরোধে জামায়াত কর্মীকে পায়ে খুঁচে হত্যা!

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:১৮:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:১৮:২১ অপরাহ্ন
ঈদের ইমাম নিয়োগ নিয়ে বিরোধে জামায়াত কর্মীকে পায়ে খুঁচে হত্যা! ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আলাউদ্দিন (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পা দিয়ে খুঁচে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত মো. আলাউদ্দিন সাকোঁয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। তিনি সাকোয়া বাকশৈল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
স্থানীয়রা জানান, আগামী ঈদুল ফিতরে ঈদগাহে ঈদের নামাজ পড়া ও কোন ইমাম পড়াবেন সেটাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হট্রোগোল বাঁধে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আলাউদ্দিন আসেন। তার ছেলেরাও সেখানে ছিলেন। এ সময় বাকবিতণ্ডা থেকে একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
 
জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা আমির মাওলানা জিএএম আব্দুল আওয়াল বলেন, সাঁকোয়া মাদরাসা মাঠে রাত সাড়ে ৭টার দিকে তাকে মারে। মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি। তাকে চেঞ্জ করবে এটা নিয়ে ঝামেলার সূত্রপাত। বিএনপির লোকজন তাকে চেঞ্জ করত। আগে ঠেলা মেরে ফেলে দেয়। এরপর পা দিয়ে খুঁচে মেরে ফেলেছে। এখন লাশ বাড়িতে আছে। আমরা এই হত্যার বিচার চাই। 
 
এদিকে, নিহতের এ ঘটনার প্রতিবাদে মোহনপুরের রাজশাহী-নওগাঁ মহাসড়কে গাছের গুড়ি এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। খুনের বিচারের দাবি জানিয়েছেন জামায়াত নেতাকর্মীরা।
 
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, স্থানীয়দের মিটিং ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেরা গিয়েছিল। তবে তাদের নিয়ে আসার জন্য তিনি যান। এ সময় ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুর পর উত্তেজনা তীব্র হয়। পরে থানা পুলিশ এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ