1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর, মোটরসাইকেল পুকুরে

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৯:৫৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৯:৫৫:১৭ অপরাহ্ন
দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর, মোটরসাইকেল পুকুরে ছবি: সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ কার্ডের তালিকা তৈরিকে কেন্দ্র করে নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদারকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের বৌ-বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
​আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য ভিজিএফ তালিকা প্রস্তুত করছিলেন চেয়ারম্যান আজাদ আলী। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, আফাজ উদ্দিন এবং ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০-১২ জন নেতাকর্মী তাদের পছন্দের ব্যক্তিদের নামে ২৪০টি কার্ড দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। চেয়ারম্যান এই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালায়।

আহত চেয়ারম্যান আজাদ আলী সরদারের দাবি, হামলাকারীরা তাকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। এছাড়া তার কাছে থাকা ভিজিএফ কার্ডের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের চেক, 
​নগদ প্রায় ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
 
​চেয়ারম্যান বলেন, "আমি পরিষদ থেকে তালিকা জমা দিতে দুর্গাপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে পরিকল্পিতভাবে আমার ওপর এই হামলা চালানো হয়।"
​এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
​চেষ্টা করা হলেও অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ