1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় স্বাধীনতা দিবসের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৮:২৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:০৩:৫৪ পূর্বাহ্ন
পুঠিয়ায় স্বাধীনতা দিবসের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
 
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দার পাড়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় তরুণ ও শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: হযরত সরকার। তিনি তার বক্তব্যে বলেন, "মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের প্রতীক। আজকের এই ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের শিক্ষা দেয়।" তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, 
​২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আইয়ুব আলী, পুঠিয়া উপজেলা বেগম জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ, বারাকাহ লাইফ ফাউন্ডেশন ও অরফান অ্যাক্টিভিটিস এর সভাপতি মো: হাসান আল মামুন।
 
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো: মাইনুল ইসলাম। তিনি বলেন, "স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
 
​পুরো অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বানেশ্বর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ২নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মো: মানিক আলী শাহ্।
 
​অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উৎসুক জনতা এই আনন্দঘন পরিবেশ উপভোগ করেন।

দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ