1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন
সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ছবি: দৈনিক সোনালী রাজশাহী


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল রোববার দুপুরের দিকে উপজেলা অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। উল্লেখ্য আগামী ২১ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল/২৬ পরীক্ষা। উক্ত পরীক্ষা সফলভাবে ও মনোরম সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ সকল মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

দৈনিক সোনালী রাজশাহী / নাজমুল হক মনি

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ