1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধান চাষীদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৭:৩০:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৭:৩০:২২ অপরাহ্ন
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধান চাষীদের মাথায় হাত ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
 
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিলা বৃষ্টিতে ধান ও পাট চাষীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
 
বৃহস্পতিবার (৭ মে) সকালে পুরো উপজেলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়। উপজেলার কিছু কিছু এলাকা বৃষ্টির সাথে ব্যাপক শিলা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
সরে জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজার হতে কার্তিকপাড়া পর্যন্ত ওই এলাকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল। যার ফলে কৃষকদের পাকা ও কাঁচা ধান এবং পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
সাধন সহ ঐ এলাকার কয়েকজন কৃষক বলেন, এখানে আমাদের জমিতে এবছর পাটের আবাদ করেছিলাম। দুঃখের বিষয় অন্যান্য এলাকায় শিলা বৃষ্টি হয়নি, কিন্তু এখানে ব্যাপক পরিমাণ হওয়ার কারণে প্রতিটি পাট গাছের মাথা কেটে ভেঙ্গে পড়ে গেছে। এছাড়াও এই আশপাশের যাদের পাকা ধান রয়েছে তাদের ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এসব পাট আর হবে না। এখন এ জমিতে কি করব বুঝতে পারছি না।
 
পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার বলেন, গতকাল শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি আমি জানি এবং মাঠ পর্যায়ে থেকে তথ্য এনে রিপোর্ট পাঠানো হয়েছে।

দৈনিক সোনালী রাজশাহী / ইমাম হোসেন 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ