নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধব ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বিজয়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার অনন্য শিক্ষা বহন করে। এই মহিমান্বিত উৎসবের চেতনা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।
তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় মোখলেসুর রহমান বিজয় মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।