1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বেলপুকুর ইউপি জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৬:১৪:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৬:১৪:৩১ অপরাহ্ন
ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বেলপুকুর ইউপি জামায়াত নেতা জামায়াত নেতা হাফেজ নূর মোহাম্মদ


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীসহ সারাদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সাবেক প্রকাশনী ও দাওয়া সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি এবং জামায়াত মনোনীত বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাফেজ নূর মোহাম্মদ। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
 
এক শুভেচ্ছা বার্তায় হাফেজ নূর মোহাম্মদ বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ)-এর ত্যাগের আদর্শ আমাদের শেখায় কীভাবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিবেদন করতে হয়।”
 
তিনি আরও বলেন, “রাজশাহীর মেহনতি মানুষ, কৃষক-শ্রমিক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক। এই উৎসবে ধনী-গরিব, জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধনে আবদ্ধ হই।”
 
দেশ ও সমাজ গঠনে আদর্শিক ছাত্র আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে এই ছাত্রনেতা বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঈদের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—সত্য, ন্যায় ও কল্যাণের পথে অবিচল থাকা।”
 
পরিশেষে তিনি রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে তার বার্তা শেষ করেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ