1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির মাঝেও জলাবদ্ধতার ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৬:৩৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৬:৩৯:২৯ অপরাহ্ন
রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির মাঝেও জলাবদ্ধতার ভোগান্তি ছবি: দৈনিক সোনালী রাজশাহী

 
রাজশাহীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটা থেকে নগরীতে মুষলধারে এই বৃষ্টি শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
 
টানা বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি এসেছে, অন্যদিকে তৈরি হয়েছে ক্ষণস্থায়ী ভোগান্তি। পবিত্র ঈদুল আজহার কোরবানির পর পশুর রক্ত ও বর্জ্য কিছুটা রাস্তার যেখানে-সেখানে জমে ছিল। দুপুরের এই ভারী বৃষ্টির পানিতে রাস্তাঘাট ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে এবং সমস্ত বর্জ্য ড্রেনে মিশে চলে গেছে। একে একটি বড় স্বস্তির বিষয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
তবে উল্টো দিকে নগরবাসীকে পড়তে হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিতে। একটানা ভারী বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। এতে রাস্তাঘাটে চলাচলরত মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
 
এই বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ