1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদক কারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:২৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:২৯:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে মাদক কারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩ ছবি: দৈনিক সোনালী রাজশাহী

 
রাজশাহী মহানগরীর কেঁদুর মোড় এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জেরে মাদক কারবারিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
 
রবিবার (৩১ মে) রাত পৌনে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার কেঁদুর মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকার পঞ্চবটি’ এবং খর্বোনা এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার রাতে উভয় পক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাঙ্গামায় জড়িয়ে পড়ে। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
পূর্ব শত্রুতার জেরে শুরু হওয়া এই মারামারিতে খর্বোনা এলাকার মিঠুনের ছেলে শিমুল (২৮) প্রতিপক্ষের মোঃ হালিমের ছেলে মোঃ মারুফ ও তার লোকজনের ওপর চড়াও হয়। মারামারির একপর্যায়ে শিমুল প্রতিপক্ষকে ছুরিকাঘাত করে। এতে অপর পক্ষের আলামিন নামের আরও একজনসহ মোট ৩ জন গুরুতর আহত হন।
প্রথম দফায় মারামারির পর রাতভর কেঁদুর মোড় এলাকায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় সুযোগ বুঝে এক পক্ষ অপর পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি বাড়িগুলোতে লুটপাট চালানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে।
 
ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত বিপুল সংখ্যক ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বোয়ালিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ