1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচি, সংগঠন শক্তিশালী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:২৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:২৫:৪৯ অপরাহ্ন
পুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচি, সংগঠন শক্তিশালী করার আহ্বান ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজশাহী জেলার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
​অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, সহ-সভাপতি মাহমুদুস সালেহীন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব।
 
​এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন লাবিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 
​বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই কেন্দ্রীয় এই কর্মসূচির আয়োজন। দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।
​বিকেলজুড়ে চলা এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় বেশ সরগরম পরিবেশের সৃষ্টি হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ