1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:০০:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:০০:১৬ অপরাহ্ন
মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই মাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
​আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
মন্ত্রী আরও বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে৷ বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে এই মাদক পাচার করা হয়। সীমান্ত লাগোয়া মাদক কারবারীরা এই মাদকের ব্যবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে৷ যাদের এক সময় কিছুই ছিল না তারাও এখন কোটি কোটি টাকার মালিক। এসব মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু বহনকারীদের ধরলে হবে না যারা এই মাদকের সাথে জড়িত প্রত্যেকেই আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদকের কারবারের জড়িত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। 
 
তিনি আরো বলেন, আমরা চোখের সামনেই অনেক পরিবারকে হারিয়ে যেতে দেখেছি। যাদেরকে মাদকের ভয়াবহ ছোবল গ্রাস করেছিল। এই মাদক শুধু আইনের মাধ্যমে জমানো সম্ভব নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সামাজিকভাবেও এই মাদক কারবারিদের বয়কট করতে হবে। 
 
উপস্থিত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। দ্রুত অ্যাকশনে যান। এই সমাজে মাদক ব্যবসায়ীদের ঠাই হবেনা। উপস্থিত অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। 
 
এক সময় আমরা দেখেছি, এসিড নিক্ষেপ করে অনেকের জীবন শেষ করে দেওয়া হয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসিড দূর হয়েছে। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদকও সমাজ থেকে দূর হবে। আমাদের মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।
মন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবদিক থেকেই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশ এবং মানুষের উন্নয়নে কাজ করছেন। সুন্দর সোনার বাংলা গড়ার চেয়ে স্বপ্ন তিনি দেখছেন তা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। 
 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন; রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির; রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান; রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড: মো: এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ