1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় খাটের উপর মিলল স্বামী-স্ত্রীর লাশ, পাশে বিষের বোতল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:৫৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:৫৪:২৫ অপরাহ্ন
বাঘায় খাটের উপর মিলল স্বামী-স্ত্রীর লাশ, পাশে বিষের বোতল


রাজশাহীর বাঘায় নিজ ঘরের খাটের উপর থেকে এক দম্পতির নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম মনিরুল ইসলাম (৪৫) ও স্বপ্না বেগম (৩৮)। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
 
নিহত মনিরুল ইসলাম আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিরুল ও স্বপ্না নিঃসন্তান দম্পতি ছিলেন। ওই বাড়িতে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ বসবাস করতেন না। প্রতিদিনের মতো সোমবার সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন মনিরুল। পরবর্তীতে মঙ্গলবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘরের খাটের ওপর থেকে তাঁদের লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাঁরা উভয়ে বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি স্থানীয়রা।
 
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ