1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৩:২৯:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৩:২৯:৫৬ অপরাহ্ন
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন, স্মারকলিপি প্রদান ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, নারী ও শিশুরা। তারা অভিযোগ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।
 
বক্তারা আরও বলেন, বিএনপি সরকারের সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করলে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। অথচ সে সময়ের সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকেই পুনরায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।
 
অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্রিপেইড মিটার সংক্রান্ত অভিযোগের সুষ্ঠু সমাধানের দাবি জানান বক্তারা।
 
মানববন্ধনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।
 
কর্মসূচি শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ