1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গোমস্তাপুরে শহীদদের স্মরণ, দেশ গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:৪৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:৪৩:৩০ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে গোমস্তাপুরে শহীদদের স্মরণ, দেশ গঠনের আহ্বান ছবি: দৈনিক সোনালী রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার সকাল ৭টায় চৌডালা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তারেক হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বিশেষ দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ওয়াসিম ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, শহীদ তারেক হোসেনের বাবা আসাদুল হক, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ