1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৯:১১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:১১:৩৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: দৈনিক সোনালী রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামকে স্মরণ করে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অবিরাম সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (রফিক চাইনিজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি হামিদ চৌধুরী, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি জর্জ এবং নাচোল পৌর বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম।
 
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম আমানুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, যুবনেতা আলী হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইউসুফ রাজা, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বিশ্বাস।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। এ সময় অনেক নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
বক্তারা রক্তঝরা জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ও অংশগ্রহণকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি গণতান্ত্রিক ধারা সুসংহত করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দলীয় ঐক্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ