1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় জমি বিরোধে রামদার কোপে যুবক নিহত, আহত ১: হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৭:৩৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৮:২৫:০৩ অপরাহ্ন
পুঠিয়ায় জমি বিরোধে রামদার কোপে যুবক নিহত, আহত ১: হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ প্রকিতি ছবি
রাজশাহীর পুঠিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রামদার কোপ ও ছুরিকাঘাতে মো. করিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাই মো. রফিকুল ইসলাম (৪০)।
​​​​​​
​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে।
 
​স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলায় বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছিল। তবে প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তারা এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল। মঙ্গলবার সকালেও জমি নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনার আশ্বাস দেয় এবং সমাধানের সময় নির্ধারণ করে স্থান ত্যাগ করে।
 
​পরবর্তীতে দুপুরে বিদ্যুৎ না থাকায় করিম ঘর থেকে বাইরে বের হওয়া মাত্রই আগে থেকে ওত পেতে থাকা মৃত জইনুদ্দিনের ছেলে জিল্লুর ও শাহাবুরসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পেছন থেকে করিমকে ছুরিকাঘাত করে এবং রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে আরেক ভাই রফিকুলকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এদিকে হামলাকারীদের মধ্যেও রামেকে ভর্তির তথ্য পাওয়া গেছে৷ তবে তাদের আটকের জন্য পুলিশ অবস্থান নিয়েছে বলে জানা গেছে৷ 
 
​এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা যায়নি। তথ্য সংগ্রহ করে আমিি কল দিয়ে জানাবো৷ 
 
​ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ