1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি প্রদর্শন: অভিযোগের ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১২:০৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১২:০৫:৪২ অপরাহ্ন
রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি প্রদর্শন: অভিযোগের ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ১ ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে মারধর ও গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে (৩৭) গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আরিফ নগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।
 
​পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর মোড়স্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে দায়িত্ব পালনের সময় সিকিউরিটি গার্ড মোঃ সাব্বির হোসেন (২৬) প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে প্রচার চালাচ্ছিলেন। এ সময় আরিফসহ কয়েকজন তাকে প্রচার চালাতে নিষেধ করে। সাব্বির নিজের দায়িত্ব পালন করছেন জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরে জখম করে এবং গালিগালাজ করে। একপর্যায়ে আরিফ ভবনটির পেছন থেকে ধারালো দেশীয় অস্ত্র এনে সাব্বিরের গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়।
 
​উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিলে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।
​এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির আজ (২০ আগস্ট) রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
​আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান (পিপিএম) জানান, মূল আসামির হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ