1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে দুজনের কারাদণ্ড, অকেজো ৩ এস্কেভেটর

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০১:৪৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০১:৪৯:৩৮ অপরাহ্ন
পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে দুজনের কারাদণ্ড, অকেজো ৩ এস্কেভেটর ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর অকেজো করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ ডিজেল ধ্বংস ও ব্যাটারি জব্দ করা হয়েছে।
 
শুক্রবার (২৮ আগস্ট) পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
 
অভিযানকালে পরিবহনের সুযোগ না থাকায় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর পুরোপুরি অকেজো করা হয়।
মোবাইল কোর্টে টাঙ্গাইলের আজহারের ছেলে আব্দুর রহিম (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পুঠিয়ার রাতোয়াল এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া ঘটনাস্থলে থাকা আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টে তার বিচার করা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
 
অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের বেশি ডিজেল ধ্বংস করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ