1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়া

বেলপুকুরের আব্দুল করিম হত্যা: আতাবুরের পর এবার মাহাতাব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১২:৪৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১২:৫৭:২৮ অপরাহ্ন
বেলপুকুরের আব্দুল করিম হত্যা: আতাবুরের পর এবার মাহাতাব গ্রেপ্তার ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহীর বেলপুকুর থানার আলোচিত আব্দুল করিম হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি মো. আতাবুর রহমান (২৮)-কে এর আগে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৫। এবার একই মামলার ২ নম্বর পলাতক আসামি মো. মাহাতাব আলী (৪২)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-১০-এর যৌথ দল।
র‍্যাব জানায়, গত ১১ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেলপুকুরের ভড়ুয়াপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুঠিয়ায় আব্দুল করিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার
 
এ ঘটনায় নিহতের ভাই মো. কালাম বাদী হয়ে বেলপুকুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
 
এর আগে মামলার ৪ নম্বর আসামি আতাবুর রহমানকে গ্রেপ্তারের পর এবার মাহাতাব আলী গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে আরও অগ্রগতি হলো। মাহাতাবকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ