1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৬:৩৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৬:৩৩:৩৯ অপরাহ্ন
পুঠিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, জিসাবের আহ্বায়ক আফজাল হোসেন, পৌর কৃষকদলের সদস্য সচিব লতিব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কৃষকদল নেতা আসাদ এবং শ্রমিক দলের আহ্বায়ক মহরম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলাউদ্দিন ও মনিরুল ইসলাম।
 
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, গৌরব, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন সাফল্যের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
 
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সহিত্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান (এ্যাকুরেট মিজান)এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ