রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর এলাকার নবম শ্রেণির ছাত্র শাহাদত হোসেন (১৬) নিখোঁজ হয়েছে। গত ৬ সেপ্টেম্বর এ ঘটনায় তার মা পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকালে বাবার ওপর অভিমান করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় শাহাদত। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ শাহাদতের সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পরিবারের পক্ষ থেকে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: বাবা: ০১৭৪৮০০৩২০৮ | প্রতিবেশী: ০১৩৩৪-০৪২৪৭৬ রিপোর্টার: ০১৭৮৫৩২৭৪৬২