1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ার শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-০৯-২০২৬ ১০:১৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ১০:১৬:০০ অপরাহ্ন
পুঠিয়ার শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ছবিতে পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পলব কুমার সেন গুপ্তকে দেখা যাওয়ার দাবি ঘিরে বেলপুকুর ইউনিয়ন নিউজ গ্রুপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে যায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
ছবিতে পলব কুমার সেন গুপ্তকে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন।
 
একটি গ্রুপে দেওয়া বক্তব্যে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বলেন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ ভবনে প্রবেশ এবং সংসদ অধিবেশন পরিদর্শনের পুরো প্রক্রিয়ার পেছনে তিনি ছিলেন। শিক্ষার্থীরা সংসদে যাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছিল।
 
তিনি জানান, সংসদ সচিবালয়ে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে সফরে অংশ নেওয়া প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য যাচাই করা হয়। সংসদ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার যাচাই শেষে তাদের সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে ১০ সেপ্টেম্বর তাদের সংসদ ভবন পরিদর্শনের জন্য সময় নির্ধারণ করা হয়।
 
 
পলব কুমার সেন গুপ্তের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এই আয়োজন শুধুমাত্র পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য করা হয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বিএনপি বা ধানের শীষের বিরোধিতা করে যারা বাইরে ভোট করেছে, এমন একটি কুচক্রী মহল সংসদ সদস্যকে বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে পলব কুমার সেন গুপ্তের উপস্থিতির বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ