1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি পিপিএম-সেবা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১৭:৩১ অপরাহ্ন
সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি পিপিএম-সেবা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ ছবি: সংগৃহীত

 
রাজশাহী মহানগরীতে অপরাধ দমনে কঠোর অবস্থানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১২ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, এই সফলতা আরএমপির পুলিশ কমিশনারের দূরদর্শী নেতৃত্বেরই ফসল। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও অসীম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ এ ভূষিত হয়েছেন। এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্য গর্বের। তিনি আরও বলেন, একজন পিপিএম পদকপ্রাপ্ত সৎ ও মানবিক অফিসারের নেতৃত্বে আমরা কাজ করতে পেরে গর্বিত। স্যার যোগদানের পর থেকেই ‘সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ’ এবং ‘জিরো কমপ্লেইন থানা’ বাস্তবায়নে যে কর্মপরিকল্পনা দিয়েছেন, তাতে নগরীতে অপরাধ দমনে নতুন গতি এসেছে। মাদক, সন্ত্রাস ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে স্যারের জিরো টলারেন্স নীতি এবং সাধারণ মানুষের সাথে ভালো আচরণের নির্দেশনা - এই দুইয়ের সমন্বয়ে রাজশাহীতে এখন সত্যিকারের জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠিত হচ্ছে। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিতে আরএমপির এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ