1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের বিরুদ্ধে রাজশাহী জেলা ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:২৪:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:২৪:১৫ অপরাহ্ন
ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের বিরুদ্ধে রাজশাহী জেলা ছাত্রদলের বিক্ষোভ ছবি: দৈনিক সোনালী রাজশাহী

 
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে ছাত্রদলকে নিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদও জানান সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরের কুমারপাড়া প্রদক্ষিণ করে জাদুঘর মোড় হয়ে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। পাশাপাশি ছাত্রদলকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট। বক্তব্যে আব্দুস সবুর বুলেট বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রদলকে নিয়ে যে কটূক্তি করেছেন, তার জবাব দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘বাইরে থেকে এসে রাজনীতি করে আবার ছাত্রদলকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্থানীয়। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এলে এর পরিণতি ভালো হবে না।’
তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। কোনো ধরনের হুমকি, কটূক্তি বা উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে তার প্রতিবাদ করা হবে। বিক্ষোভ মিছিলকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য মো. হাসেম আলী, দুর্গাপুর পৌরসভার ছাত্রদলের এস এম সাকিব হাসান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ কিবরিয়া, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান এবং রাজশাহী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ