আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৩:৩১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৩:৩১:২৯ অপরাহ্ন

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ


​​​​​
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকালে একাডেমি থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।
 
পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে। 
 
তাকে আটক করতে বুধবার সকালে ঢাকা থেকে পুলিশের একটি টিম পুলিশ একাডেমিতে যায়। এ সময় একাডেমিতে কর্মরত থাকলেও রহস্যজনকভাবে ডিআইজি এহসানুল্লাহ পালিয়ে যান। 
 
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তাঁকে খোঁজা হচ্ছে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা থেকে পুলিশের একটি টিম আটক করতে আসছে, গোপনে এই খবর পেয়ে ডিআইজি এহসানুল্লাহ মোটরসাইকেল যোগে একাডেমি থেকে পালিয়ে যান। 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708