আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৯:০৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৯:০৫:২৮ অপরাহ্ন

পরিচয় মেললে জানানোর অনুরোধ। +880 1320-179141

অজ্ঞাত লাশের স্বজনদের কাছে বার্তা পৌছানোর চেষ্টায় পুলিশ


রাজশাহী রেলওয়ে থানাধীন মণ্ডেলিং বিল্ডিং-এর গেটের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে।
 
 
অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ২৬ নভেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ওই ব্যাক্তি মৃত্যুবরণ করেন। বর্তমানে মৃতদেহটি রামেক হাসপাতালের মর্গ বা হিমাগারে সংরক্ষিত রয়েছে।
 
এই ঘটনায় ২৯ নভেম্বর রাজশাহী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 
 
এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে রেলওয়ে থানা পুলিশ। পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডি (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট), রাজশাহীর মাধ্যমে মৃতদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে তাঁর পরিচয় উদ্ঘাটনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ৷ 
 
রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওআইসি) মু: ফয়সাল বিন আহসান বলেন, অজ্ঞাত লাশটি শনাক্তকরণের চেষ্টা চলছে। যদি কেউ চিনতে পারেন তবে রেলওয়ে থানায় যোগাযোগের অনুরোধ জানাচ্ছি। 
 
নাম্বার: +880 1320-179141
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708