আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৬:৪৯ অপরাহ্ন

রাজশাহী ০৫ (পুঠিয়া-দুর্গাপুর)

দুর্গাপুরে জামায়াতের দিনভর শেষ গণসংযোগ



রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলটির উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
রাজশাহী-০৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মনজুর রহমানের নেতৃত্বে এদিন দুপুর থেকে দুর্গাপুর পৌরসভার হিন্দুপাড়া এলাকাসহ একাধিক গ্রামে এই জনসংযোগ চালানো হয়। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
 
গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে অন্যতম দুর্গাপুর পৌরসভার আমির নূর আলস, দুর্গাপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708