রাজশাহীর পুঠিয়ায় জামায়াতে ইসলামীর শেষ নির্বচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট বাজারে মিছিলটি শুরু হয়ে আশেপাশের গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় শিবপুর হাট বাজারে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের বেলপুকুর আদর্শ সাথি শাখার সভাপতি আতিকুর রহমান, বানেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম, বানেশ্বর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি হাসান রাজ, সাধারণ সম্পাদক সোলাইমান সরকার।
সে সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব বিভাগের প্রকাশনা সম্পাদক মুরছালিন হোসাইন, ৪নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামিম হাসানসহ দলটির শতাধিক কর্মীবৃন্দ।