রাজশাহীর পুঠিয়ায় আবারও ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। এবার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শিক্ষকের শরীরের ওপর ড্রাম ট্রাক তুলে দিয়েছেন গাড়িটির চালক।
রাজশাহী-২ আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিনু
এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাজশাহী-২ আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিনু
এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম আব্দুর রাজ্জাক। তিনি পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। আব্দুর রাজ্জাক উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ২০ বছর ধরে বেতনবিহীন চাকরি করেন তিনি। তবে কিছুদিন আগে তার বেতনের অনুমোদন হয়।
জিন্নাহ আলী নাম এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই শিক্ষক রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ড্রাম ট্রাক এসে তার গায়ের উপর তুলে দিয়ে পিষে দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক আব্দুর রাজ্জাক স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন। পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্প শুরু করেন। হঠাৎ রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটরস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি। ঘাতক গাড়িটিকে আমরা আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১ জানুয়ারি পুঠিয়া উপজেলার একটি কলাহাটে রাজশাহী-ঢাকা মহাসড়কেই একটি ট্রাক ঢুকে পড়ে। ওইদিন ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছিলেন।