গোদাগাড়ী, প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ নাঈম হোসেন গোদাগাড়ী পৌর এলাকার আচুয়াভাট গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
জানা যায় এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৭ মার্চ শনিবার রাতে জেলার গোদাগাড়ী থানাধীন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোদাগাড়ী পৌরসভার আচুয়াভাটা (কসাইপাড়া) গ্রামস্থ অভিযুক্ত মোঃ নাঈম হোসেন এর বসতবাড়ির সামনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখে অবস্থান করছিল।
উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল রাত ১০:৫০ ঘটিকার সময় অভিযুক্ত মোঃ নাঈম হোসেন এর দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।