পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ’। শনিবার (২৪ রমজান) মহানগরীর বাজে কাজলা এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ এবং রাজশাহীর কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মতিহার থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম মন্ডল, যুব বিভাগের সভাপতি আফজাল হোসাইন, ২৮ নং ওয়ার্ড জামায়াত সভাপতি আরিফ হোসেন ও সেক্রেটারি আবু সাইদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা বশির উদ্দিন সনি এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বিগত সময়ে কিছু গণমাধ্যমের পক্ষপাতমূলক আচরণের কারণে জনআস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, ‘রাজশাহীর শীর্ষ সংবাদ’ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে তা কাটিয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সানোয়ার রহমান আরিফ বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং সত্য উদঘাটনে এই পত্রিকা সর্বদা আপসহীন থাকবে। জনগণের পক্ষে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।