নবনির্বাচিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের নতুন প্রশাসকের সাথে কুশলাদি বিনিময় করেন নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আলী এবং নির্বাহী সদস্য আলি আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।
দৈনিক সোনালী রাজশাহী / রাকিবুল হোসেন শাহীন।
দৈনিক সোনালী রাজশাহী / রাকিবুল হোসেন শাহীন।