আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৩:২৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৩:২৫:৩২ অপরাহ্ন

সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে বিশাল মানববন্ধন



সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন পালিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​বিতর্কিত ফেসবুক পেজটির অ্যাডমিন ও জড়িত চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা। প্রায় দুই শতাধিক শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। বক্তারা জানান, একটি অসাধু চক্র গোপনে স্কুল শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছে এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
​মানববন্ধন শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধীদের গ্রেফতার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উক্ত পেজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

দৈনিক সোনালী রাজশাহী / নাজমুল হক
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708