আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১১:২১:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১১:২১:০১ পূর্বাহ্ন

কান্নায় ভিজেছে মাটি

দুর্গাপুরে কৃষকের স্বপ্ন ও পেয়ারা বাগান ধ্বংস করলো দুর্বৃত্তরা



রাতের অন্ধকার শুধু আলোকেই ঢেকে দেয়নি, ঢেকে দিয়েছে একজন পরিশ্রমী কৃষকের বাঁচার স্বপ্নকেও। রাজশাহীর দুর্গাপুরে এক বিঘা জমির পেয়ারা বাগান আর সাজানো পানের বরজ, সবই এখন মাটিতে লুটিয়ে আছে। কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, বরং একদল নিষ্ঠুর মানুষের জিঘাংসার বলি হয়ে মুহূর্তেই ধুলোয় মিশে গেছে কৃষক মিলন আলীর তিলে তিলে গড়া স্বপ্ন।
 
​গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরের দিকে উপজেলার জয়কৃষ্ণপুর বাছের মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
 
​যেখানে স্বপ্ন ছিল, সেখানে এখন শুধুই হাহাকার
​সকালে সূর্য ওঠার সাথে সাথে যখন মিলন আলী তার বাগানে গিয়েছিলেন, তখন সেখানে ফলন্ত গাছের সমারোহ দেখার কথা ছিল। কিন্তু গিয়ে দেখেন এক বীভৎস দৃশ্য। দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রতিটি পেয়ারা গাছ  ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। বাদ যায়নি তার পানের বরজটিও। সবুজে ঘেরা সেই বাগানটি এখন ধ্বংসস্তূপ।
​
​ক্ষতিগ্রস্ত মিলন আলী কান্নায় ভেঙে পড়ে বলেন,
​ আমি ধারদেনা করে অনেক কষ্টে এই বাগান আর বরজ সাজিয়েছিলাম। ভেবেছিলাম এবার ফসল বেচে সব দেনা শোধ করব। কিন্তু ওরা আমার গাছ কাটেনি, আমার কলিজা কেটে ফেলেছে। আমার দুই লক্ষ টাকার বেশি ক্ষতি হয়ে গেছে। এখন আমি পথে বসার জোগাড়। 
 
​এই অমানবিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, ত লিখিত অভিযোগ পেয়েছি। 
​​​​ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708