আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৪:৪৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৪:৪৭:২৯ অপরাহ্ন

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড



মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় শাকিল হোসেন নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালত। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। জরিমানার টাকা ধর্ষকের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভিকটিমের পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন আদালত।মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
 
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণির পড়ুয়া মেয়ে তার বাবাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দেয় পুলিশে দেয়।দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্য দিবসের মধ্য স্ব-শরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে জবানবন্দি জেরা গ্রহণ করেন আদালত।
 
দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের পুত্র।পরে শিশুর বাবা গাংনী থানায় ধর্ষণ মামলা করেন।রায় ঘোষণাকালে আদালতে আসামিপক্ষের আইনজীবী ও অন্য আইনজীবী এবং আসামি উপস্থিত ছিলেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708