আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১০:৪৬:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১০:৪৬:১৬ পূর্বাহ্ন

সৌদির সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত, মুসল্লি ছিলেন ৫ জন


 
‎
‎সারাদেশে যখন পবিত্র ঈদ আগামীকাল,ঠিক তখনই সৌদি আরবের সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় আগাম ঈদুল আযহায় নামাজ আদায় করেছেন কয়েকজন সদস্য। আজ বুধবার (২৭ মে) সকাল ৮টায় পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
‎​ব্যতিক্রমী এই ঈদ জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী। তবে এই জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। নারী-পুরুষ মিলিয়ে মোট ৫ জন এই ঈদের নামাজে অংশ নেন। এর মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন মহিলা মুসল্লি ছিলেন।
‎
‎​নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা প্রতি বছরই এখানে এভাবে ঈদের জামাত আদায় করে আসছেন। পূর্বে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।
‎
‎​নামাজের খুতবা ও দোয়া শেষে ইমাম মো: রহিম গাজী গণমাধ্যমকে তাদের এই সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন: ​"মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না; চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।"
‎
​উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের চন্দ্রোদয়ের ওপর ভিত্তি করে একদিন আগেই ঈদ উদযাপনের খবর পাওয়া যায়। তবে রাজশাহীর পুঠিয়ায় মাত্র ৫ জন মুসল্লি নিয়ে এমন আগাম ঈদের জামাত আদায়ের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
‎
‎
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708