আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:৪১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১১:৪৩:২০ অপরাহ্ন

নেসকোর নতুন চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শরীফ উদ্দীন




নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বর্তমান চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদ-এর পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ছিলেন বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক একই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708