আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১২:৩০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১২:৩০:৪৬ অপরাহ্ন

পুঠিয়ায় অনাথ শিশুকে ধর্ষণ: অভিযুক্ত শাওন র‍্যাবের হাতে গ্রেপ্তার


 

রাজশাহীর পুঠিয়ায় মা বাবা হারা ১২ বছরের অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫
 
শনিবার (০১ আগস্ট) রাজশাহীর পবা উপজেলায় 
র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৩ টার দিকে পবার খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শাওনকে গ্রেপ্তার করে।
 
গ্রেফতার ব্যক্তি জিউপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাওন।
 
র‍্যাব কর্মকর্তারা জানান,শিশুটির জীবন অত্যন্ত কষ্ট ও অবহেলার মধ্য দিয়ে কাটছে। জন্মের মাত্র দুই বছরের মাথায় সে তার বাবাকে হারায়। এরপর মা-ও সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান। তখন থেকে এক প্রতিবন্ধী নানা-নানির পরিবারে ঠাঁই হয় শিশুটির।
 
অভিযুক্ত শাওন এর আগেও একাধিক নারীকে নানাভাবে হেনস্তা করেছে। প্রভাবশালী হওয়ায় এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। 
 
তবে এবার এক অসহায়,অনাথ শিশুর সাথে এমন জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার পর স্থানীয় জনগণ শাওনকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে।
 
এ ঘটনায় পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব।
 
র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৩ টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি জলপাড়া অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শাওনকে গ্রেপ্তার করে।
 
র‍্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708