আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৩৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৩৩:৩৭ অপরাহ্ন

দুর্গাপুরে রাতে টিন কেটে ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা, র‍্যাবের হাতে ধরা পড়ল সাকবর


রাজশাহীর দুর্গাপুরে ঘরের টিন কেটে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অপরাধে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সাকবর আলী (৫০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল দুর্গাপুর থানাধীন তেওরকুড়ি বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাকবর আলী তেওরকুড়ি গ্রামের হযরত আলীর ছেলে।
র‍্যাব জানায়, গত ৫ আগস্ট দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-০৮) সাকবর আলীর বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। মামলার বিবরণ অনুযায়ী, বাদী মোছাঃ রুপালী বেগম (৪৬) তাঁর শিশু সন্তানকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামি সাকবর আলী ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে গৃহবধূকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ঘুম থেকে জেগে উঠলে সাকবর পালিয়ে যায়। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল।
র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাকবরকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708